
খাগড়াছড়িতে আগুনে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে জেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লেগে মুহূর্তের মধ্যে তা আশপাশের কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ অন্য ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পানির সঙ্কটের কারণে আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকান ও কারখানার মালামালসহ বিপুল পরিমাণ সম্পদ পুড়ে গেছে। তাদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, কাঠ ও টিনের তৈরি স্থাপনা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর সাথে পানির সঙ্কট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লেগেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








