ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ও সাতটি খোসা জব্দ
ads

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় গড়াই নদীর বালুমহাল নিয়ে বিরোধের জেরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াত নেতা মো: শাহজাহান আলীসহ ৮ জন আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ও সাতটি খোসা জব্দ করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহত শাহজাহান আলী কুষ্টিয়া শহর জামায়াতের ইউনিট সদস্য ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। তার অভিযোগ, দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল তার বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও গুলিবর্ষণ করে। এ সময় জামায়াতের ৮-৯ জন নেতাকর্মী আহত হন।
শাহজাহানের দাবি, গড়াই নদীর বালুমহাল থেকে বালু উত্তোলন ও পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট তিগ্রস্ত হচ্ছিল। এ নিয়ে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। পরে স্থানীয়রা ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর জেরেই তার বাড়ি ও অফিসে হামলা চালানো হয়েছে। আহতরা হলেন- ঠাণ্ডু (৩৪), ইউনুস (৬০), রফিকুল (৪৫), শরিফুল (৪৫), নজরুল (৫৬), লাল মিয়া (৫৪)।
তবে বিএনপি নেতাকর্মীদের দাবি বালুমহাল থেকে জামায়াত নেতা শাজাহান টাকা নিতেন। সম্প্রতি সেই টাকা দাবি করা হলে ঘাট পরিচালনাকারীরা তা দিতে অস্বীকৃতি জানান। এরপর ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ নিয়ে দুই পরে মধ্যে সংঘর্ষ বাধে। হামলার অভিযোগও সাজানো বলে দাবি তাদের। তবে বিএনপির নেতাকর্মীরা জামায়াত নেতার বাড়িতে ভাঙচুর  গুলিবর্ষণের সাথে জড়িত বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, ঘটনায় জামায়াতের ৮-৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
এ দিকে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর প থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং নিরপে তদন্তের দাবি জানানো হয়েছে। বালুমহালের বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।