
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন,দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা দেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য খুব উদ্দেশ্যমূলক নৈরাজ্য চালাচ্ছে। কখনো অগ্নিসংযোগ আবার কখনো কোন বাড়ীতে আগুন দিয়ে ষড়যন্ত্রকারীরা এসব করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা কর্মকাণ্ডের বিরুদ্ধে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাস নির্মূলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য দীর্ঘ ১৭ বছর পর জনগণ ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে সরকারে পাঠিয়েছে।কোন সন্ত্রাসী, কোন অত্যাচারীকে রক্ষা করার জন্য নয়। কোন সন্ত্রাসীকে পালন বা জায়গা দেয়ার জন্য নয়। তাই এই দেশ থেকে সন্ত্রাসকে চিরতরে নির্মুল করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মাওয়া প্রান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এর আগে সন্ত্রাসবিরোধী একটি মিছিল পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাওয়া বাজার থেকে মাওয়া চৌরাস্তা এসে গোলচত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা, স্থানীয় বিএনপি নেতা আজিজুল জলিল জুয়েল, উপজেলা যুবদল নেতা আল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের শেখ সোলায়মান তপু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









