
গত বছরের এপ্রিলে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগ করে বিশ্বব্যাপী বাণিজ্যিক অংশীদারদের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
সেই শুল্কগুলোর অনেকগুলোই পরবর্তীকালে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। ফলে বুধবার ঘোষিত এই আমদানি শুল্কগুলো হলো ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করার একটি নতুন প্রচেষ্টা।
আরো পড়ুন : পাকিস্তান সংসদ ভবনে দাদার ছবির নিচে হুম্মাম কাদের চৌধুরী, দিলেন আবেগঘন বার্তা
তবে আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের বাণিজ্য বিশেষজ্ঞ জয়ন্ত মেনন বলছেন, তার প্রশাসন এবার ভিন্ন একটি কৌশল নিয়েছে। যার অর্থ হলো এটি যে কোনো আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি।
মেনন বলেন, গত বছর ট্রাম্প যে শুল্ক ঘোষণা করেছিলেন তার তুলনায় নতুন হারগুলো কম সংখ্যক অঞ্চলের ওপর প্রযোজ্য এবং এই শুল্কগুলো মূলত অনেক কম ও সামঞ্জস্যপূর্ণ।
আরো পড়ুন : বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
এ ছাড়া ওই অঞ্চলগুলোর শ্রম ও বাণিজ্য চর্চা এবং যুক্তরাষ্ট্রের ওপর সেগুলোর সম্ভাব্য প্রভাব নিয়ে হোয়াইট হাউসের নির্দেশে পরিচালিত কয়েক মাসব্যাপী এক তদন্তের ওপর ভিত্তি করে এই নতুন শুল্কহার নির্ধারণ করা হয়েছে।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









