ফালু মিয়া, গ্যারেজকর্মী, নিহত, কাজলা মোল্লা কলেজ, সড়ক দুর্ঘটনা, অজ্ঞাত গাড়ির ধাক্কা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিসিটিভি ফুটেজ
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় এক গ্যারেজকর্মী নিহত হয়েছেন।। সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ ফালু মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফালু মিয়া কুমিল্লা সদর এলাকার আব্দুল মতিনের ছেলে। তিনি পরিবারের সাথে রাজধানীর পূর্ব কদমতলীর জুরাইন এলাকায় বসবাস করতেন। তিনি পেশায় একজন গ্যারেজকর্মী।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সজিব উর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ কাজলা মোল্লা কলেজের সামনে গিয়ে ফালু মিয়াকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আশপাশের লোকজনের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, কাজলা এলাকায় যাওয়ার সময় অজ্ঞাত দ্রুতগতির একটি গাড়ি ফালু মিয়াকে ধাক্কা দেয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।