মালয়েশিয়া
জনবল সঙ্কটে মালয়েশিয়া দূতাবাসে কাঙ্ক্ষিত প্রবাসী সেবা ব্যাহত। নয়া দিগন্ত

মালয়েশিয়ায় বসবাসরত বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশির রাষ্ট্রীয় সেবা প্রদান নিশ্চিত করতে হাইকমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর তুলনায় সীমিত জনবল থাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

Advertisement

রোববার (১ নভেম্বর) মালয়েশিয়া সফরে গিয়ে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

তিনি জানান, মালয়েশিয়ায় প্রায় ১২ থেকে ১৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। প্রবাসীদের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন রাজ্যে গিয়ে কনস্যুলার সেবা প্রদান করা হলেও পর্যাপ্ত কর্মী না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অতিরিক্ত ব্যয় বাড়ছে। সভায় তিনি প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সংশ্লিষ্ট কতৃর্পক্ষ ও গণমাধ্যমের শীর্ষ পর্যায়ে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সভাপতি মো: আমিনুল ইসলাম রতনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রবাসী উদ্যোক্তারা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।