গ্যাস
আলোচনা সভা। নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়ীয়ার উৎপাদিত গ্যাস সারা বাংলাদেশে চলে। আমরা নির্বাচনের আগে মা বোনদের কথা দিয়েছিলাম ব্রাহ্মণবাড়ীয়ায় গ্যাসের ব্যবস্থা করা হবে। তাই সরকার প্রধানের কাছে দাবি জানাচ্ছি ব্রাহ্মণবাড়ীয়ার নয়টি থানায় যেন গ্যাস সংযোগ দেয়া হয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

Advertisement

মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়ীয়া জেলা এসোসিয়েশনের উদ্যেগে কুয়ালালামপুর চৌকিটের আস্ত্র বলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সংগঠনের উপদেষ্টা জাকিরুল ইসলাম খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক মো: আক্তার হোসেন। কোরআন তেলাওয়াত করেন মো: শাহরাজ মোল্লা, মোনাজাত করেন হাফেজ হোসাইন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন আশরাফুল মামুন, অনুষ্ঠিত বিশেষ অথিতি ছিলেন বিএনপি নেতা কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, জসীম উদ্দিন, বাদল কারার, মো: আবদুল্লাহ, মো: আশিকুর রহমান, আরিফুল ইসলাম, বেলায়েত হোসেন, মো: হাবিব, সামসুল আলম হেলাল শিকদার, মো:  হাফেজ হোসাইন আহমেদ, গোলাম কবির, আলমগীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা এসোসিয়েশনের মো: মহসিন মিয়া, মো: ইসহাক মিয়া, মো: সেলিম উদ্দিন, মো: কালাচান, মো: নাসির উদ্দিন, মো: রোমান, আখতার হোসেন, মো জয়নাল মিয়া, মো: নুর আহমেদ, মো: মামুন, আবিদুল ইসলাম, মো: আলামিন, মো: সুজন, মো: রিয়াদসহ আরো অনেকে।