বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরে নিরাপত্তাসহ ৮ বিষয়ে চুক্তি সই
প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন বালেন্দ্র শাহ। সংগৃহীত
ads

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরকালে দুই দেশের মধ্যে আটটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

সোমবার ভারতের হায়দরাবাদ হাউসে ভারত এবং নেপালের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর ওই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

আরো পড়ুন : ‘হাসিনার বিষয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’

যেসব বিষয়ে চুক্তি হয়েছে, সেগুলোর মধ্যে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা, টেকসই নগর উন্নয়ন এবং কৃষি রয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র : বিবিসি