প্রবাসী
প্রবাসীরা। নয়া দিগন্ত

মালদ্বীপ সরকার বিজনেস বা বিশেষ ভিসায় আসা বিদেশী নাগরিকদের দেশে অবস্থানকালে সেটিকে ওয়ার্ক ভিসায় (কাজের ভিসা) পরিবর্তন করার সুযোগ বন্ধ করে দিয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান-এমভি এই তথ্য নিশ্চিত করেন।

প্রতিবেদনে বলা হয়, আজ থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো বিদেশী নাগরিক মালদ্বীপে বিজনেস ভিসা বা বিশেষ ভিসা নিয়ে প্রবেশ করে, নির্দিষ্ট সময়ের বাহিরে থাকা অবস্থায় অভিবাসন মর্যাদা পরিবর্তন করে ওয়ার্ক বা কাজের ভিসায় পরিবর্তন আনতে চায়। তবে তাদেরকে কোনোভাবেই মালদ্বীপ সরকার অনুমতি দেবে না বলে জানিয়েছেন মন্ত্রণালয়।

এতে আরো বলা হয়, বিজনেস ভিসা মূলত স্বল্পমেয়াদী ব্যবসায়িকদের উদ্দেশে মালদ্বীপে সফরকারী বিদেশী পেশাজীবীদের জন্যই নির্ধারিত করা। কিন্তু মন্ত্রণালয় এমন কিছু ঘটনা শনাক্ত করেছে যেখানে বিদেশী কর্মীদের প্রবেশের সুবিধার্থে এই বিজনেস ভিসা ব্যবস্থার অপব্যবহার করে একধরনের বিদেশী কর্মী মালদ্বীপে প্রবেশ-পরবর্তীতে কর্মসংস্থান প্রক্রিয়া ত্বরান্বিত করতে তাদের ওয়ার্ক ভিসার মর্যাদায় স্থানান্তর করা হতো।

নতুন বিধিমালার আওতায়, বিজনেস বা বিশেষ ভিসা নিয়ে মালদ্বীপে প্রবেশকারী বিদেশী নাগরিকদের দেশটিতে অবস্থানকালে তাদের ভিসার ধরন পরিবর্তন করে ওয়ার্ক ভিসায় যাওয়ার কঠোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মালদ্বীপ সরকারের মূল লক্ষ্য, দেশটিতে বিপুল সংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন, যার মধ্যে এমন ব্যক্তিরাও আছেন যারা যথাযথ নথিপত্র ছাড়াই মালদ্বীপে বসবাস ও কাজ করছেন। কর্তৃপক্ষ এসব সমস্যা মোকাবিলা ও সমাধানের লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে। যার মধ্যে এটিও অন্যতম।

এই প্রচেষ্টার অংশ হিসেবে, সম্প্রতি অভিবাসন কর্মসংস্থান বিষয়ক বিধিমালায় একটি সংশোধনী আনা হয়। এই সংশোধনী অনুযায়ী, মালদ্বীপে কর্মরত সকল অভিবাসী কর্মীর বেতন এখন থেকে সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে জমা করা বাধ্যতামূলক করা হয়েছে।