বাস, আগুন, আওয়ামী লীগ, দুর্বৃত্ত, লকডাউন, পেট্রোল, বেগমগঞ্জ থানা
বাসের আগুনের দৃশ্য। নয়া দিগন্ত
ads

নোয়াখালীর বেগমগঞ্জে পার্কিং করা বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বেগমগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। শনিবার রাত ১২টার দিকে চৌমুহনী পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার রাত ১২টার দিকে সংগঠনটির অজ্ঞাতপরিচয় দুজন দুর্বত্ত মোটরসাইকেল করে এসে আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় পৌরসভার পাহারাদার, বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাসটি চৌমুহনী বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি আসাদুজ্জামান জামান, শনিবার রাত ১২ টার দিকে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু বাস পাওয়া যায়নি। স্থানীয়রা জানান মোটরসাইকেল করে দুই দুর্বত্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যান। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।