বরিশালে শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার গাছের চারা বিতরণ

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Location :

Barishal
অনুষ্ঠানে গাছের চার হাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
অনুষ্ঠানে গাছের চার হাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো

বরিশালে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ৫০ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেন।

জেলা প্রশাসক মো: মামুন খন্দকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো: খলিল আহমেদ।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বক্তব্য রাখেন।