সংবাদ সম্মেলনে ডা: জীবন

হবিগঞ্জ-২ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই

‘জনগণের ভোট ও ভালোবাসা পেলে বানিয়াচং-আজমিরীগঞ্জকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো। রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার মাধ্যম।’

এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)

Location :

Baniachang
সংবাদ সম্মেলনে ডা: জীবন
সংবাদ সম্মেলনে ডা: জীবন |নয়া দিগন্ত

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: সাখাওয়াত হাসান জীবন বলেছেন, ‘জনগণের ভোট ও ভালোবাসা পেলে বানিয়াচং-আজমিরীগঞ্জকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো। রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার মাধ্যম।’

বুধবার (২৮ জানুয়ারি) বানিয়াচং উপজেলা সদরের কামালখানী হাসান মঞ্জিলস্থ তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা: জীবন বলেন, ‘দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ অবহেলা, বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের শিকার। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বানিয়াচং-আজমিরীগঞ্জ আজও পিছিয়ে। আমি কথা দিচ্ছি এই এলাকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হবে আমার রাজনীতির প্রধান লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘বিএনপি জনগণের দল। শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় রাজপথে ছিলাম। আগামী দিনে তারেক রহমানের নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বানিয়াচং-আজমিরীগঞ্জ গড়ে তুলতে চাই।’

সংবাদ সম্মেলনে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘দেশ আজ গভীর সঙ্কটে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই সঙ্কট কাটিয়ে ওঠা সম্ভব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লুৎফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফি, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল ও ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, বিএনপি নেতা ও আদর্শবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, উপজেলা যুবদল নেতা এস এম হাবিবুর রহমান, শেখ সুহেল আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।