
ভারতের মোদি সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তেরঙ্গা (পতাকা) ওড়ানোর কর্মসূচি সিজেপির।
তবে এর আগে বৃহস্পতিবার ঘোষণা করা হয়, ১৬ ও ১৭ অক্টোবর এই সেন্ট্রাল পার্ক জায়গাটি বন্ধ থাকবে।
এই সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছেন দীপকে। তিনি বলেন, ‘আগামীকাল আমরা যদি বলি, ১০০টি জায়গায় তেরঙ্গা ওড়াব, তা হলে কি আপনারা ১০০টি জায়গাই বন্ধ করে দেবেন?’
রাজনৈতিক সমাবেশের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
দীপকে বলেন, ‘আগামীকাল যদি আমরা বলি, নরেন্দ্র মোদির সভায় গিয়ে তেরঙ্গা ওড়ানো হবে, তা হলে কি আপনারা সেই সভা বাতিল করে দেবেন? কী মজার ব্যাপার!’
তিনি আরো বলেন, ‘সরকারিভাবে ঘোষণা করুন যে আপনারা তেরঙ্গা ওড়াবেন না। তা হলে আপনারাই বিশ্বাসঘাতক। আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী বা কোনো সরকার এমনটা করেনি।’
এ সময় দীপকে অভিযোগ করেন, তার ওপর নজরদারি চলছে। তার দাবি, নম্বরপ্লেটহীন গাড়ি তার পিছু নিচ্ছে। পাশাপাশি তার বাড়ির সামনে গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মীরা রয়েছেন। তারা বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন।
দীপকে বলেন, ‘দিল্লি পুলিশ আজ রাতে অথবা আগামীকাল সকালে আমাকে আটক করতে পারে। কিন্তু নরেন্দ্র মোদিকে আমি বলতে চাই, এসব করে আমাদের ভয় দেখানো যাবে না।’
এই সময় সিজেপির দুই সহকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারের প্রসঙ্গও তোলেন তিনি।
দীপকে প্রশ্ন করেন, ‘ভারতের প্রধানমন্ত্রী তেরঙ্গাকে এত ঘৃণা করেন কেন? যদি তিনি তেরঙ্গাকে ঘৃণা করেন, তা হলে কি তার প্রধানমন্ত্রী থাকার যোগ্যতা রয়েছে?’
সূত্র : আজতাক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








