
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাতভর অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল মদসহ মো: মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার চর ইটালুকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার মোন্নাফ চর ইটালুকান্দা গ্রামের মরহুম কদম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রৌমারী থানার এসআই নুরুল আমিন, এসআই বিল্লাল হোসেন, এসআই নুর আলম মন্ডল, এএসআই মেহেদী হাসান ও এএসআই সোহেল রানাসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চর ইটালুকান্দা এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় মোন্নাফ হোসেনকে গ্রেফতার করা হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: কাওসার আলী জানান, মাদকবিরোধী অভিযানের মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








