প্রতিযোগিতা
পুরস্কার গ্রহণ করছেন বিজয়ীরা । নয়া দিগন্ত

সিলেটে নবম শাহজালাল ইউনিভার্সিটি ডিভেটিং সোসাইটি বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৬-এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (এলইউডিসি)-এর দল এলইউডিসি মেটামরফোসিস। 

Advertisement

বিতর্ক উৎসব ২০২৬ এর পুরস্কার বিতরণী ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় এলইউডিসি-এর প্রতিনিধিত্বকারী দুটি দল এলইউডিসি মেটামরফোসিস এ শামস আবীরুজ্জামান সিয়াম, অভিজিৎ,আকাশ দাস এবং এলইউডিসি দুর্গেশনন্দিনী এ নওশীন শারমিন রিতু, বনশ্রী রায় ঐশী, লিমা আক্তার অংশগ্রহণ করেন।
 
লিডিং ইউনিভার্সিটির ডিভেটিং  ক্লাবের এ অর্জনে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মিতার মঞ্চে  তাদের এই সাফল্য লিডিং ইউনিভার্সিটিতে বিতর্কচর্চার অগ্রযাত্রাকে আরও অনুপ্রাণিত করবে। 

তিনি বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করে।’ 

এ সময় লিডিং ইউনিভার্সিটি ডিভেটিং ক্লাবের এডভাইজর মো: জামানের রহমান উপস্থিত ছিলেন।