লোড হচ্ছে...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন, সেনাপ্রধান ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে নানা সংবেদনশীল মন্তব্য করা হয়। অডিওতে সাবেক ওসি রাকিবুলকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে আসলেও কিছু হবে না, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল, তারা কিছুই করতে পারবে না। এ ছাড়া সেনাপ্রধান ও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে উসকানিমূলক মন্তব্য করার পাশাপাশি তিনি দাবি করেন, সব সিনিয়র অফিসাররা বিএনপির দিকে ঝুঁকছেন।
১ দিন আগে

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত এবং এই ঘটনার নেপথ্যে থাকা মূল ষড়যন্ত্র উন্মোচনের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ লক্ষ্যে তাকে সাত দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নেয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।
২ দিন আগে


