
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আজ রোববার ডিএমপির শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেয়ার ঘটনায় আ ন ম আয়াস (২৯), মো: সাকিবুল হাসান (১৯), মো: সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমিকে (২৭) রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








