লোড হচ্ছে...
১৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সাভারের বাসা থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন পারভেজ বিশ্বাস (৩৪)। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ওভারব্রিজের নিচ দিয়ে ফেরার পথে এক নারী তার কাছে লিফট চান।
১১ দিন আগে

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে ব্যবসায়ী এহছানকে অপহরণ করা হয়। সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন এসআরবি পোশাক পরে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয়া হয়।
১১ দিন আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো: সাগর হোসেন (৩২) নামের এক পোশাক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের পর অন্তত ছয় ঘণ্টা আটকে রেখে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময়...
২০ দিন আগে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর চার বছরের শিশু মো: ওমাইরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
২১ দিন আগে

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, এসআরবি গ্রেফতার চারজনকে থানায় হস্তান্তর করেছে। অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী তারিখে রিমান্ড শুনানি হবে।
২৫ দিন আগে

সিআইডি জানায়, মামলার বাদিনীকে ইতালি পাঠানোর কথা বলে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ২৫ লাখ ৯৫ হাজার টাকা গ্রহণ করেন। পরে ২০২৪ সালের ১২ জুন তাকে লিবিয়ায় পাঠানো হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিবিয়ায় পৌঁছানোর পর মানব পাচার চক্রের সহযোগীরা বাদিনীকে একটি স্থানে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

বংশাল থানা পুলিশ জানিয়েছে, জিসানকে উদ্ধারের পর তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে জিসানের বাবার ইমুতে অপরিচিত ব্যক্তিরা এখনো ফোন করে টাকা দাবি করছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

তিনি প্রায় তিন মাস ধরে মাফিয়াদের হাতে আটক রয়েছেন। তাকে মুক্তি দিতে মাফিয়ারা আরো ২০ লাখ টাকা দাবি করছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
২৫ সেপ্টেম্বর, ২০২৬


