লোড হচ্ছে...
‘মো: জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।’
৫ দিন আগে

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপকমিশনার মো: নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো: সারোয়ার কবীর সোহাগ ও মো: আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান। অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
১০ দিন আগে

পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের ভেতরে পঞ্চম শ্রেণির এক ছাত্রী এবং এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
১১ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
১২ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হওয়া আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৭ দিন আগে

প্রধান বিচারপতি বরখাস্তের পর পোল্যান্ডের সাংবিধানিক আদালতে পুলিশ মোতায়েন
২২ দিন আগে

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার বিরুদ্ধে ইরান ও ইউক্রেনে চলমান সংঘাত সম্পর্কিত গোপন তথ্য ফাঁস করার অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।
২৩ দিন আগে

কেন সরানো হলো ব্রেট সিলভিয়াকে, জানায়নি পেন্টাগন
২৪ দিন আগে

কুমিল্লার লাকসামের আজগরা এলাকায় লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়েছে দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর। এ ঘটনায় গাফিলতির অভিযোগে রেলপথের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো: গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২১ অক্টোবর, ২০২৬

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
১৭ অক্টোবর, ২০২৬

৭ অক্টোবর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ‘হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন’ শিরোনামে সংবাদ ও ভিডিও ফুটেজ প্রকাশিত হয়
১১ অক্টোবর, ২০২৬

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
২১ সেপ্টেম্বর, ২০২৬


