লোড হচ্ছে...
একই দিনে হানিফ বাসের দুই দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
৩ দিন আগে

সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর অবস্থান স্পষ্ট করে একই সাথে বর্তমান সরকারের আমলেও কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে কমিটি।
৪ দিন আগে

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুরো বাসটি পুড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
৪ দিন আগে

সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে সম্মিলিত উদ্যোগে কোটি টাকা ব্যয়ে স্টিলের সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করছে গ্রামবাসী।
৬ দিন আগে

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস মোবাইল ফোনে জানান, গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তাজনিত কারণে প্রথমবারের মতো বিকল্প পথে পারমাণবিক জ্বালানি প্রকল্পে নিয়ে আসা হয়েছে।
৬ দিন আগে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী
৮ দিন আগে

বে টার্মিনাল প্রকল্প বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। দেশের ক্রমবর্ধমান আমদানি-রফতানি বাণিজ্যের চাহিদা পূরণ এবং বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৮ দিন আগে

ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে যুদ্ধের অস্ত্র পরিবহনের প্রতিবাদে বিশ্বের ২২টি দেশের ১১৩টি বন্দরে ধর্মঘট পালন করেছেন বন্দরশ্রমিকেরা। তাঁদের এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্কের মেয়র...
১০ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও স্থলবন্দর চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রতিটি ক্ষেত্রে কাজের স্বচ্ছতা, জবাবদিহি এবং নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়।
১০ দিন আগে

‘আপাতত ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে ৩২টি রুটের বাসের জন্য পৃথক রং ও নম্বর নির্ধারণ করা হবে। বাসের সামনের ডিজিটাল প্লেট দেখে যাত্রীরা সহজেই বুঝতে পারবেন, কোন বাস কোন রুটে চলাচল করছে।’
১১ দিন আগে

কিশোরগঞ্জ-মহাখালী সড়কে পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পথে চলাচলকারী যাত্রী ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েছেন।
১৮ দিন আগে

‘সাইলো ও বিশ্ব খাদ্য গুদাম সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখান থেকে খাদ্যশস্য সরবরাহ বন্ধ রাখা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি, অসৎ উদ্দেশ্যে একটি মহল এই পরিস্থিতি সৃষ্টি করে জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।’
২০ দিন আগে

সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি মুহূর্তে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা, সাহায্যকারী পথচারীদের আইনি সুরক্ষাদান, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ‘ডিমেরিট পয়েন্ট’ ব্যবস্থা প্রবর্তন এবং বারবার অপরাধ সঙ্ঘটনের...
২২ দিন আগে

বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮তম ব্যাচের কর্মকর্তা মো: আতাউর রহমান খান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগ।
২৪ দিন আগে

ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এ ধরণের নিষ্ঠা প্রয়োজন।
২৫ দিন আগে

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকা। রাজধানী ঢাকার কাছাকাছি হলেও যানজট ও দুর্বল গণপরিবহন ব্যবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা কমছে, পরিবহন ব্যয় বাড়ছে এবং শিল্প-বাণিজ্যের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।
২৬ দিন আগে

বাংলাদেশের মানুষের পরিচয় সবার আগে বাংলাদেশী। ধর্ম, বর্ণ কিংবা গোত্রের ভিত্তিতে বিভাজনের কোনো সুযোগ নেই। সকল ধর্মের মানুষের অধিকার শুধু স্বীকার করাই যথেষ্ট নয়, তা বাস্তবে নিশ্চিত করতে হবে। প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, রাষ্ট্রকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
২৬ দিন আগে

দেশকে সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
২৭ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৭ দিন আগে

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে ইতোমধ্যে কথা হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাবে। বিমানবন্দরটির প্রধানমন্ত্রী করবেন উদ্বোধন।
১২ অক্টোবর, ২০২৬


