কাঁচপুরে বাসে আগুন, যাত্রীসেবা পরিবহন, নারায়ণগঞ্জ, বিজিবি, বাসে অগ্নিসংযোগ, কাঁচপুর সেতু, শরীফুল ইসলাম, হাইওয়ে পুলিশ
কাঁচপুরে বাসে আগুন, নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা। সংগৃহীত

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের ঢালে ঢাকা থেকে কুমিল্লাগামী ‘যাত্রীসেবা’ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Advertisement

বৃহস্পতিবার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মিডিয়া পরিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এ তথ্য জানান।

এদিন সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে কাঁচপুর সেতুর ঢালে ও নতুন বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবেশে বাসে থাকা দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।