লোড হচ্ছে...
কৃষক ও কৃষির সাথে জড়িত শিল্প উদ্যোক্তাদের আগে শুধু কৃষিঋণ দেয়া হতো। এখন থেকে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও কৃষিপণ্য সংরক্ষণেও মিলবে কৃষিঋণ। এ জন্য কৃষিঋণ নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
১ দিন আগে

সরকারি দফতরগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় এক লাখ অস্থায়ী পদে নিয়োগের উদ্যোগ কার্যত আটকে গেছে আউটসোর্সিং নীতিমালার পরিবর্তন এবং সরকারি ক্রয় আইনের সাথে তার অসামঞ্জস্যের কারণে। সরকারি ব্যয় কমানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং সেবাকর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার যুক্তিতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নেয়ার ব্যবস্থা পরিবর্তন করা হলেও বিকল্প নিয়োগপদ্ধতির প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো প্রস্তুত না করেই নতুন নীতি কার্যকর করা হয়। ফলে পুরনো পদ্ধতিতে নিয়োগ বন্ধ হয়েছে, অথচ নতুন পদ্ধতিতে নিয়োগ দেয়ার পথও পুরোপুরি তৈরি হয়নি। এর সরাসরি প্রভাব পড়েছে হাসপাতাল, সরকারি দফতর, গণপূর্ত, রেলপথ, কৃষি ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতের জনবল ব্যবস্থাপনায়।
৪ দিন আগে

শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সাথে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে।
১২ দিন আগে

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘উৎপাদনশীলতা বৃদ্ধি, শিল্পের আধুনিকায়ন, রফতানি সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কোটি তরুণের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টিতে এআইকে কৌশলগতভাবে কাজে লাগাতে হবে।’
১৬ দিন আগে

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘হবিগঞ্জের প্রাথমিক শিক্ষার অবস্থান দেশের মধ্যে সর্বনিম্ন—এমন ধারণা সঠিক নয়। তবে এ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে তিনি মানসম্মত পাঠদান লক্ষ্য করেছেন।’
১৭ দিন আগে

শনিবার (৩১ অক্টোবর) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের প্রভাষক সানজিদা আক্তার। এর আগে ২০২১ সালে স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদভুক্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে ইউজিসি মেধাবৃত্তিও পান এই শিক্ষক।
২১ দিন আগে

রাজধানী ঢাকায় যাত্রী পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী লাইসেন্স ব্যতীত ঢাকা শহরে রিকশা চলাচল করতে পারবে না।
২৩ দিন আগে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। রিজার্ভ পরিস্থিতির উন্নতি এনওপি সীমা বাড়ানোর সিদ্ধান্তে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এনওপি সীমা বাড়ানোর সুবিধার পাশাপাশি কিছু ঝুঁঁকিও রয়েছে। ব্যাংকগুলো ভবিষ্যতে ডলারের দাম বাড়বে- এমন প্রত্যাশায় বৈদেশিক মুদ্রা ধরে রাখতে পারে। একাধিক ব্যাংক একই কৌশল অনুসরণ করলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ কমে গিয়ে অন্য ব্যাংকগুলোর জন্য সঙ্কট আরো বাড়তে পারে।
২৬ দিন আগে

পুঁজিবাজারের উন্নয়ন ও গভীরতা বাড়াতে আইপিও নীতিমালা সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে কাজ চলছে। পাশাপাশি ডাইরেক্ট লিস্টিং বিধিমালা প্রণয়ন, ওপেন-অ্যান্ড মিউচুয়াল ফান্ডের বিকাশ এবং নতুন বিনিয়োগপণ্য চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পুঁজিবাজারের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে এবং বিনিয়োগের সুযোগ বাড়বে।
১২ অক্টোবর, ২০২৬


