লোড হচ্ছে...
কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। এসময় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা যায়। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষা ডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নড়াইল জেলার বাসিন্দা এবং ঘোড়া ব্যবসায়ী। নিহত দুজন হলেন বিকাশ আলী (৪৫) এবং সাফায়েত হোসেন (৩৫)।
১৭ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
১২ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন কথিত পীর শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীর (৫২)। শনিবার উপজেলার ফিলিপনগর গ্রামে তার নিজ আস্তানায় কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষের হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাস্টার্স পাস করা এই সাবেক শিক্ষক কীভাবে ‘পীর’ হয়ে উঠলেন এবং কেনই বা তাকে প্রাণ দিতে হলো, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১২ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম একই ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে এবং আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
৩০ মার্চ, ২০২৬
কুষ্টিয়ায় আগের জেলা প্রশাসককে (ডিসি) ‘ইচ্ছাকৃতভাবে বদলি করা হয়েছে’—এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ (রুমী)। তাঁর এ বক্তব্যের একটি...
২৭ মার্চ, ২০২৬
খুনির ছুরির আঘাতে পৃথিবীকে বিদায় জানানো কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা রেখে গেছেন ছোট ছোট চারটি সন্তান, যার মধ্যে সবচেয়ে বড়টির বয়স ৯ বছর এবং সবার ছোটটির বয়স মাত্র ৭ মাস।
৬ মার্চ, ২০২৬
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তের নাম শাহিন মালিথা (২৮)।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
২ ফেব্রুয়ারি, ২০২৬

