লোড হচ্ছে...
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে আপিলের ঘোষণা দিয়েছেন জামায়াত জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
২৩ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে এ বাছাই কার্যক্রম শুরু হয়। বাছাই কার্যক্রম পরিচালনা করেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।
২৩ এপ্রিল, ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে মনিরা শারমিনের। বুধবার (২২ এপ্রিল)...
২২ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ প্রক্রিয়া চলবে দুই দিনব্যাপী। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়-এর যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ এপ্রিল, ২০২৬
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সিদ্ধান্তকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন...
২২ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েছিলেন এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে...
২১ এপ্রিল, ২০২৬
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন...
২১ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয়ভাবে ৩৬ জন প্রার্থী মনোনীত করেছে বিএনপি। এই তালিকায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নাম অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে সংসদীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। নিপুণ রায়ের এই মনোনয়নের ফলে একই পরিবার থেকে তিনজন সদস্যের সংসদে যাওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত।
২১ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ । নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ইসি সূত্রে জানা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্র আগামী ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২১ এপ্রিল, ২০২৬
প্রাপ্ত আসন অনুযায়ী জামায়াতের ১১টি সংরক্ষিত আসন পাওনা হলেও শরিকদের জন্য ছাড় দিয়ে আটটি সংরক্ষিত আসনে নিজেদের প্রাথী মনোনীত করেছে দলটি। বাকিদের মধ্যে...
২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চমক রেখে একাধিক নতুন মুখ রয়েছে, আবার আলোচনায় থাকা বেশ কয়েকজন হেভিওয়েট নেত্রী এবং পরিচিত প্রার্থীর স্বপ্নভঙ্গ হয়েছে।
২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। দুদিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। এ তালিকায় আছে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আক্তারের নাম।
২০ এপ্রিল, ২০২৬
জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই তালিকা প্রকাশ করেন।
২০ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যদের অশালীন অঙ্গভঙ্গির তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে সিরিয়ালিটি বা পর্যায়ক্রম বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ও চিফ হুইপ নূরুল ইসলাম।
১৯ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন শান মাসুদ। দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি। স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে লাহোরে চলমান এনসিএ রেড বল ক্যাম্পে আছেন। তাদের মধ্যে রয়েছেন আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি, নোমান আলী ও সাজিদ খান
১৮ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য ৯ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত। তালিকায় রয়েছে বেশ চমক ও উদারতার চিহ্ন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে জামায়াতের একটি ঘনিষ্ঠ সূত্র আরটিএনএনকে এ মনোনয়ন তালিকা নিশ্চিত করেছে।
১৬ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিন দিনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা বাবদ দলটির আয় দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকার বেশি।
১৩ এপ্রিল, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের ঢল নেমেছে। রোববার (১২ এপ্রিল) রাতে দলীয় সূত্র জানিয়েছে, তিন দিনের মধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহকারীর সংখ্যা এক হাজার দুই শত ছাড়িয়েছে, আর জমা পড়েছে ৯ শতাধিক আবেদন। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই নারী প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক অঙ্গনের পরিচিত নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, উদ্যোক্তা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও মনোনয়ন দৌড়ে শামিল হয়েছেন
১৩ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে দুই দিনে বিএনপির ১,০২৫ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
১২ এপ্রিল, ২০২৬

