লোড হচ্ছে...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আজ । শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন । প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্বোধনের দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি, সৌদি আরবের সাউদিয়া চারটি এবং ফ্লাইনাস চারটি ফ্লাইট পরিচালনা করবে। এসব তথ্য বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৭ এপ্রিল, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে এই অপরাধের শাস্তি সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা তিন মাসের কারাদণ্ড বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনার শেখ...
২১ জানুয়ারি, ২০২৬

