লোড হচ্ছে...
শিক্ষার্থীদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
৬ ঘণ্টা ৪৭ মিনিট আগে

স্কুলে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
১০ ঘণ্টা ৪০ মিনিট আগে

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
২২ ঘণ্টা ১২ মিনিট আগে

‘আজকের শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের।’
১ দিন আগে

রাজধানীর ব্যস্ত তেজগাঁও শিল্পাঞ্চলের মধ্যে সবুজে ঘেরা বুটেক্স ক্যাম্পাসটি আয়তনে ছোট হলেও বেশ গোছানো। তবে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য ১১ একরের এই ক্যাম্পাস কতটা পর্যাপ্ত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে অ্যাকাডেমিক কার্যক্রম। এর বাইরে গবেষণা ও অন্যান্য কাজে অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাসে অতিরিক্ত সময় কাটাতে হয়। ফলে দীর্ঘ সময়ের ব্যস্ততার ফাঁকে একটু নিরিবিলি পরিবেশে বসা কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সুযোগ শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

সিলেট জেলা পরিষদের প্রশাসক বলেন, ‘খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি মনকে প্রফুল্ল রাখে ও মানুষের মধ্যকার পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরো দৃঢ় করে তোলে।’
১ দিন আগে

মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের ভবিষ্যৎ পথচলা সুগম করতে জেলা পরিষদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
১ দিন আগে

ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো: ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
২ দিন আগে

আরিফ মোটরসাইকেলে তার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসছিলেন। পথে ওয়াপদা মোড় এলাকায় তার স্ত্রী অপেক্ষায় ছিলেন। তাকেসহ বাড়ি ফেরার কথা ছিল আরিফের। কিন্তু ওয়াপদা মোড় গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
৩ দিন আগে

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
৩ দিন আগে

চরম অনটন আর পেটের দায়ে দিশেহারা হয়ে বাধ্য হয়েই মা-বাবা শাহীনের লেখাপড়া বন্ধ করে দিয়ে মাসিক চার হাজার টাকা বেতনে বাজিতপুরের ভাগলপুর রশি মার্কেটে আলমগীর মিয়ার একটি দোকানে কাজে পাঠান। সেখানে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খেটে সংসারের হাল ধরতে হচ্ছিল শিশুটিকে।
৩ দিন আগে

‘বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছরে একজন শিক্ষার্থী কী অর্জন করলেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সময়ে কেউ ইংরেজি, চীনা বা স্প্যানিশ ভাষা শিখছেন, কেউ কম্পিউটার দক্ষতা অর্জন করছেন, আবার কেউ গবেষণায় যুক্ত হচ্ছেন।’
৩ দিন আগে

জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ে কবিতা আবৃত্তি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মুস্তাকিম।
৩ দিন আগে

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামের এক শিশু শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৪ দিন আগে

নতুন নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে সাত বছরের কম থাকতে হবে। অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হবে।
৪ দিন আগে

জরাজীর্ণ ভবন, ছাদ থেকে পলেস্তারা খসে পড়া, সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ তলিয়ে যাওয়াসহ ব্যাপক দুর্ভোগে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
৪ দিন আগে

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ফতুল্লার সাইনবোর্ড এলাকার ওই মাদরাসায় আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন বা বার্ন ইনজুরি পাওয়া যায়নি। বিষাক্ত ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।
৫ দিন আগে

বোর্ডের নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা হলে আবেদনকারীদের নিবন্ধিত মোবাইলফোন নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানানো হবে। একইসাথে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
৬ দিন আগে

বিকেলে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের পাশের একটি গাছে বজ্রপাত হয়। এ সময় বিকট শব্দে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়।
৬ দিন আগে


