লোড হচ্ছে...
দশকের পর দশক ধরে স্থানীয়রা এই হ্রদে সাঁতার কাটছেন। কিন্তু এটি তৈরি করা হয়েছিল এমন একটি স্থান খনন করে, যা একসময় সোভিয়েত গুলাগ ব্যবস্থার যারা শিকার হয়েছেন, তাদের গণকবর ছিল। গুলাগ ছিল জোরপূর্বক শ্রমশিবিরের একটি কুখ্যাত নেটওয়ার্ক।
৯ ঘণ্টা ৩৮ মিনিট আগে
ব্রিকসের ভূরাজনৈতিক পদক্ষেপের সীমাবদ্ধতাই হয়তো শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে উঠতে পারে। কঠিন সংঘাত এড়িয়ে চলা ধীরে ধীরে পরিবর্তনের জন্য আরো জায়গা তৈরি করতে পারে এবং বিশ্বে শক্তির ভারসাম্য বদলাতেও ভূমিকা রাখতে পারে।
২ দিন আগে
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ জেট-চালিত ড্রোন হামলার মাত্র ‘১৫ মিনিট আগে’ ওই ট্রেনের যাত্রীদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শনিবার (১৮ এপ্রিল) স্পেনের...
১৮ এপ্রিল, ২০২৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনের সঙ্গে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।
১০ এপ্রিল, ২০২৬
রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
১ এপ্রিল, ২০২৬
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এর নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্র ও ইস্রায়েল–এর সাম্প্রতিক সামরিক হামলার বিষয়ে রাশিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বুধবার (২৫ মার্চ) রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বিবৃতিতে এই হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ধ্বংসাত্মক’ আখ্যায়িত করা হয়েছে। মস্কোর দাবি, গত মঙ্গলবার সচল ১ নম্বর ইউনিটের একেবারে কাছে হামলা চালানো হয়েছে, যা কোনো মুহূর্তেই মহাপ্রলয়ঙ্করী পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারত।
২৬ মার্চ, ২০২৬
চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে রাশিয়া ইরান-কে সামরিক ও মানবিক সহায়তা প্রদান শুরু করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ইতিমধ্যেই ইরানকে ড্রোন পাঠানো শুরু করেছে এবং এই মাসের শেষ নাগাদ সরবরাহের প্রথম পর্যায় সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
২৬ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়া ইরানকে 'শাহেদ' ড্রোন সরবরাহ করছে। শনিবার সম্প্রচারিত মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি সাক্ষাৎকারের একাংশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। সিএনএন-এর সাংবাদিক ফরিদ জাকারিয়াকে জেলেনস্কি বলেন, মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের রুশ-তৈরি 'শাহেদ' ড্রোন ব্যবহারের বিষয়টি “শতভাগ সত্য”।
১৫ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন যে, যেসব রুশ তেল ইতিমধ্যেই জাহাজে তোলা হয়েছে, তৃতীয় দেশগুলোকে তা কেনার জন্য তার বিভাগ সাময়িক অনুমোদন দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সাময়িক অনুমোদনকে "সুনির্দিষ্টভাবে পরিকল্পিত এবং স্বল্পমেয়াদি পদক্ষেপ" হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এটি কেবল "ইতিমধ্যে পরিবহনাধীন (ট্রানজিট) তেলের" ক্ষেত্রে প্রযোজ্য। বেসেন্ট আরও দাবি করেন, "এটি রুশ সরকারকে বড় কোনো আর্থিক সুবিধা দেবে না, কারণ তারা তাদের জ্বালানি আয়ের সিংহভাগই তেল উত্তোলনের সময় আরোপিত কর থেকে পেয়ে থাকে।"
১৩ মার্চ, ২০২৬
মার্কিন–ইসরায়েলি হামলার মধ্যেও ‘রোসাটম’ ইরানে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন এই পারমাণবিক সংস্থার প্রধান অ্যালেক্সি লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।
১২ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার (১০ মার্চ) রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যুদ্ধে তাদের "জড়িত হওয়া উচিত নয়"। মস্কো উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো সম্পর্কে তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরই এই সতর্কবার্তা দেওয়া হলো। এদিকে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত বৃদ্ধির এই সময়ে সোমবার ট্রাম্পের সাথে এক ফোনালাপে রুশ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, তারা তেহরানের সাথে কোনো গোয়েন্দা তথ্য "আদান-প্রদান করছেন না"।
১১ মার্চ, ২০২৬
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ও গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য তেহরানকে সরবরাহ করছে রাশিয়া। শুক্রবার (৬ মার্চ) বিষয়টি সম্পর্কে অবগত একজন...
৭ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের মধ্যে ভারতকে বর্তমানে সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়ে বৃহস্পতিবার ৩০ দিনের একটি সাময়িক ছাড়পত্র (ওয়েভার) জারি করেছে মার্কিন ট্রেজারি (অর্থ মন্ত্রণালয়)। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট বলেন, "বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখতে ট্রেজারি বিভাগ ৩০ দিনের একটি অস্থায়ী ছাড়পত্র জারি করছে, যাতে ভারতীয় শোধনাগারগুলো (রিফাইনারি) রাশিয়ার তেল কিনতে পারে।"
৬ মার্চ, ২০২৬
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে চলমান যুদ্ধের সময় রাশিয়া ইরানের কাছ থেকে অস্ত্র পাঠানোর জন্য কোনও অনুরোধ পায়নি। একজন প্রতিবেদকের প্রশ্ন করেন, মস্কো ইরানকে...
৫ মার্চ, ২০২৬
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার একটি লক্ষ্য হলো, “মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা”। তিনি আরো বলেন, ইউক্রেন...
৫ মার্চ, ২০২৬
শীর্ষস্থানীয় একটি সামরিক থিংক-ট্যাঙ্কের মতে, উদীয়মান অর্থনৈতিক সংকট ও জনবলের চাপ সত্ত্বেও ২০২৬ সাল শেষ হওয়া পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যেতে সক্ষম হবে রাশিয়া। একই সঙ্গে ইউরোপের ওপর তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকিও ক্রমেই বাড়ছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS)-এর মহাপরিচালক বাস্তিয়ান গেইজেরিখ বলেন, "ইউক্রেনের বিরুদ্ধে টানা পঞ্চম বছরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাশিয়ার কমেছে—এমন ইঙ্গিত খুবই কম পাওয়া যাচ্ছে।"
২৫ ফেব্রুয়ারি, ২০২৬
দ্বিতীয় দফা পরমাণু আলোচনার পর যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছে। অন্যদিকে, ওই অঞ্চলে যেকোনো "একতরফা পদক্ষেপ" প্রতিহত করতে ওমান সাগরে যৌথ নৌ মহড়ার ঘোষণা দিয়েছে ইরান ও রাশিয়া। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে "চুক্তি করা ইরানের জন্য খুবই বুদ্ধিমানের কাজ হবে।" লেভিট সাংবাদিকদের বলেন, মঙ্গলবার কিছুটা অগ্রগতি হলেও "কিছু বিষয়ে আমরা এখনও অনেক দূরে অবস্থান করছি।"
১৯ ফেব্রুয়ারি, ২০২৬
জেনেভায় বুধবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার প্রস্তুতি চলছে। এর মধ্যেই মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনায় "তাৎপর্যপূর্ণ অগ্রগতি" হয়েছে।তবে বড় কোনো সাফল্যের আশা খুব একটা নেই বললেই চলে। কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তাঁর দেশকে আপস করতে বলছেন, যা "ন্যায়সংগত নয়"। তিনি আরও যোগ করেন, "রাশিয়ার হাতে বিজয় তুলে দিলে শান্তি অর্জিত হবে না।"
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
ক্রেমলিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার তেলের চালান ও তথাকথিত 'শ্যাডো ফ্লিট' বা ছায়া নৌবহরের ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবে পশ্চিমা শক্তিগুলো যেন রুশ জাহাজ জব্দ করতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনে রুশ নৌবাহিনী মোতায়েন করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং নৌপরিবহন বিষয়ক ক্রেমলিনের উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ মঙ্গলবার বলেছেন, রাশিয়াকে অবশ্যই একটি কঠোর বার্তা দিতে হবে—বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স এবং বাল্টিক রাষ্ট্রগুলোকে।
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

