লোড হচ্ছে...
এর আগে গত ৪ অক্টোবরও একই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।
২৬ অক্টোবর, ২০২৬

ভুক্তভোগী কামরুল হাসান মজনু বলেন, ‘প্রতিবেশী আল আমিন ও সাইফুল তার ঘরের পাশে বসে নেশা করছিলেন। গন্ধ পেয়ে তিনি তাদের বাধা দেন। পরে তারা দেশীয় অস্ত্র দা ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকে তাকে মারার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে দা দিয়ে কোপ দেন। সেই কোপ হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার দুই হাত কেটে যায়।’
২২ অক্টোবর, ২০২৬

১৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সাভারের বাসা থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন পারভেজ বিশ্বাস (৩৪)। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ওভারব্রিজের নিচ দিয়ে ফেরার পথে এক নারী তার কাছে লিফট চান।
২১ অক্টোবর, ২০২৬

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে ব্যবসায়ী এহছানকে অপহরণ করা হয়। সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন এসআরবি পোশাক পরে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয়া হয়।
২১ অক্টোবর, ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
২০ অক্টোবর, ২০২৬

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।’
২০ অক্টোবর, ২০২৬

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা দেশের গর্ব ও সম্পদ। তাদের অর্জনের স্বীকৃতি দিতে হবে। একইসাথে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে দেশের ক্রীড়াঙ্গনকেও আরো সমৃদ্ধ করতে হবে।
১৯ অক্টোবর, ২০২৬

বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যও রয়েছে।
১৯ অক্টোবর, ২০২৬

অস্ত্রসহ মাদকবিরোধী অভিযান চালিয়ে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন।
১৯ অক্টোবর, ২০২৬

পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’
১৯ অক্টোবর, ২০২৬

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ শীর্ষক পদযাত্রা শুরুর আগে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলক হেফাজতে নেয়া হয়। কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। তবে পুলিশি বাধা সত্ত্বেও শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা পতাকা হাতে ছোট ছোট পদযাত্রা বের করেন।
১৭ অক্টোবর, ২০২৬

স্পিকার বলেন, ১৯৪৮ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয়। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ এবং মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ রেজিমেন্ট সবচেয়ে বেশি বীরত্বসূচক সাহসিকতার পুরস্কার লাভ করে। পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টই প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু করে। এ প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে রেজিমেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৭ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবদুল হাই মারা গেছেন।
১৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) প্রশাসনিক কার্যক্রমের গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে চারটি নতুন অ্যাপ ও ব্যবস্থাপনা সিস্টেম চালু করা হয়েছে।
১৪ অক্টোবর, ২০২৬

জ্বালানিমন্ত্রী বলেন, ‘জ্বালানি খাত বর্তমানে বিশ্বব্যাপী বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এ পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছে।’
১৪ অক্টোবর, ২০২৬

ওমানের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে চায় বাংলাদেশ। এ জন্য বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করতে হবে, নতুন বিনিয়োগের ক্ষেত্র খুঁজে বের করতে হবে এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে।
১৩ অক্টোবর, ২০২৬

‘রেলওয়ের দখল হওয়া জমি চিহ্নিত করে দখলমুক্ত করা হবে’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
১৩ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো: সাগর হোসেন (৩২) নামের এক পোশাক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের পর অন্তত ছয় ঘণ্টা আটকে রেখে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময়...
১৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১১ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর চার বছরের শিশু মো: ওমাইরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
১১ অক্টোবর, ২০২৬


