লোড হচ্ছে...
কক্সবাজারের প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে এই অঞ্চলকে একটি আধুনিক 'স্পোর্টস ভিলেজ' হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার সকালে স্টেডিয়াম এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পর্যটন নগরী কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানে আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম প্রসারে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের মতো মনোরম একটি জায়গায় বর্তমান অবকাঠামোগত ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক এবং জরাজীর্ণ। মাঠের অবস্থা কিছুটা গ্রহণযোগ্য হলেও খেলোয়াড় ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখানে নেই বললেই চলে। বিগত সময়ে এই প্রকল্পের আশানুরূপ অগ্রগতি না হলেও বর্তমান সরকার নতুন উদ্যমে কাজ শুরু করতে চায়।
৩ এপ্রিল, ২০২৬
রাজবাড়ীর বড়পুল এলাকায় দীর্ঘদিন ধরে দখলে থাকা জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকার মূল্যের সরকারি জমি অবশেষে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড স্থাপন করে জমিটির দখল পুনরুদ্ধার করেন। জেলা পরিষদ সূত্রে জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ ও ১৫৬৬ নম্বর দাগভুক্ত মোট ১১ শতাংশ ৬৬ লিঙ্ক জমি দীর্ঘদিন ধরে বেদখল অবস্থায় ছিল। জমিটির একটি অংশ পূর্বে লিজ নিয়ে ব্যবহার করা হলেও পরবর্তীতে তা ব্যক্তিগত দখলে চলে যায়। স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম দায়িত্ব পালনকালে পার্শ্ববর্তী জমি ক্রয়ের পাশাপাশি জেলা পরিষদের জমিটিও বাউন্ডারি ওয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করে দখলে নেন
৩ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। বৈঠকে চলমান জ্বালানি সংকটকে ঘিরে নতুন বেশি কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
২ এপ্রিল, ২০২৬
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ইরান যুদ্ধের প্রাথমিক লক্ষ্যগুলো পূরণ হয়েছে। এখন এই যুদ্ধ থেকে আর কী অতিরিক্ত অর্জন করা সম্ভব, তা স্পষ্ট নয়। আলবানিজ...
২ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।
২ এপ্রিল, ২০২৬
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রবেশের সময় ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অন্যদের মতোই লিফটে ওঠার জন্য নিয়ম মেনে সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন, যা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মন্ত্রণালয়ে প্রবেশের পূর্বে মন্ত্রী বলেন, 'আমরা যদি ছোট ছোট বিষয়েও আইন মেনে চলি, তাহলে দেশে পরিবর্তন আসতে বাধ্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই পরিবর্তন হবে দেশ। আর এর মাধ্যমে একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।'
২ এপ্রিল, ২০২৬
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রবেশের সময় ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অন্যদের মতোই লিফটে ওঠার জন্য নিয়ম মেনে সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন, যা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মন্ত্রণালয়ে প্রবেশের পূর্বে মন্ত্রী বলেন, 'আমরা যদি ছোট ছোট বিষয়েও আইন মেনে চলি, তাহলে দেশে পরিবর্তন আসতে বাধ্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই পরিবর্তন হবে দেশ। আর এর মাধ্যমে একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।'
২ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ইরান-ইসরাইল সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় তা মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে সহজ শর্তে ঋণ সহায়তা চাওয়ার পরিকল্পনা করছে সরকার।
২ এপ্রিল, ২০২৬
সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিগত সরকারের মেগা দুর্নীতির কারণে স্টেডিয়ামটির এই দশা...
১ এপ্রিল, ২০২৬
দেশব্যাপী হামের সংক্রমণ প্রতিরোধে রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।
১ এপ্রিল, ২০২৬
চলতি এপ্রিল মাসেই ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানিয়েছেন।
১ এপ্রিল, ২০২৬
ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যাওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে, দেশি ও বিদেশি এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বুধবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১ এপ্রিল, ২০২৬
যারা জালিয়াতি বা ভুয়া কাগজপত্র দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন, তাদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম...
৩১ মার্চ, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাইম হাওলাদার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা লাভ করেছেন।
৩০ মার্চ, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে হামের টিকায় কোনো স্থায়ী সংকট নেই। তিনি বলেন, কিছু বিভ্রান্তিকর তথ্য ও সমন্বয়হীনতা জনমনে অযথা আতঙ্ক তৈরি করছে। তিনি জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো খবর প্রকাশ করা উচিত নয়।”
৩০ মার্চ, ২০২৬
রাজশাহীতে শিশুমৃত্যু রোধ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবিলম্বে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) বরেন্দ্র অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট...
২৯ মার্চ, ২০২৬
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান এবং সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন।
২৯ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে—তাই ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে সাধারণ মানুষের কষ্ট বেড়ে যায় বা জনদুর্ভোগ সৃষ্টি হয়।
২৮ মার্চ, ২০২৬
উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সরকারি সফর।
২৮ মার্চ, ২০২৬
বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু।" তিনি পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক, সেবাধর্মী এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের কাছে সেবা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
২৮ মার্চ, ২০২৬

