
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও ফার্স্ট লেডি এমিনে এরদোগানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে ছিলেন সহধর্মিণী ডা: জুবাইদা রহমান। নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সাথে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কুশল বিনিময় করেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ নৈশভোজের আয়োজন করেন।
নৈশভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে, সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি তিনি বিশ্বনেতাদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তার সাথে রয়েছেন স্ত্রী ডা: জুবাইদা রহমান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








