লোড হচ্ছে...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) তেহরানকে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরুর উদ্যোগ নেয়ার আহ্বান জানানোর কয়েক দিন পর ইরান এ অবস্থান জানাল।
১০ ঘণ্টা ২৪ মিনিট আগে

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান অনুযায়ী, সামরিক অবকাঠামোর ওপর ব্যাপক মার্কিন ও ইসরাইলি হামলা সত্ত্বেও তেহরানের কাছে এখনো ১,৫০০ থেকে ২,৫০০টি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।
১৭ ঘণ্টা ১২ মিনিট আগে

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধানে গত জুলাইয়ের সংঘাতে আটক সরকারপন্থী ৬০০ যোদ্ধাকে একতরফাভাবে মুক্তি দিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা, যা সংঘাতের ইতিহাসে বৃহত্তম বন্দি মুক্তির ঘটনা।
১ দিন আগে

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনী কৌশলগত বাব আল-মানদেব প্রণালী থেকে সেনা সরিয়ে এডেনে পুনর্বিন্যাস করায় অঞ্চলটির নিয়ন্ত্রণ ইরান-সমর্থিত হাউছিদের হাতে যাচ্ছে। এতে বৈশ্বিক নৌপরিবহন ও উপসাগরীয় তেল রফতানিতে প্রবল চাপ সৃষ্টি হবে।
১ দিন আগে

হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলবাহী একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে জানিয়েছে ইরান। অন্যদিকে, ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা একতরফাভাবে সরকারপন্থী ৬০০ আটক যোদ্ধাকে মুক্তি দিয়েছে।
১ দিন আগে

মিশিগানে প্রগতিশীল ডেমোক্র্যাট আবদুল আল-সাইয়িদের জয় মার্কিন ও ইসরাইলি ইহুদিদের গভীর আদর্শগত বিভাজনকে সামনে এনেছে। ইসরাইলিরা রাষ্ট্রীয় নিরাপত্তাকে প্রাধান্য দিলেও, প্রগতিশীল আমেরিকান ইহুদিরা সামাজিক ন্যায়বিচার ও দলীয় রাজনীতিকে অগ্রাধিকার দিচ্ছে।
২ দিন আগে

জাতিসঙ্ঘের পারমাণবিক সংস্থা আইএইএ জানিয়েছে, ইরানের অসহযোগিতা ও পরিদর্শনের অনুমতি না দেওয়ায় দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম শান্তিপূর্ণ উদ্দেশ্যের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নয়।
২ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের ওপর স্থলপথে অবরোধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পকে। সম্প্রতি মার্কিন ‘টাস্কফোর্স আইরন গেট’ গঠন এই পরিকল্পনার অংশ হলেও এটি প্রকৃত কৌশল থেকে নজর ঘোরানোর ধোঁয়াশাও হতে পারে।
৩ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের বৈঠকে ইরানে তাৎক্ষণিক যুদ্ধের প্রয়োজন নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করলে ইসরাইলের যোগ দেওয়া উচিত বলে মত দেওয়া হয়।
৩ দিন আগে

ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন 'ইয়াশার' পার্টির নেতা গাডি আইজেনকোট। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত জাতীয় নিরাপত্তা ইস্যুতে অতিরিক্ত সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।
৪ দিন আগে

নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা নির্ হেফেৎজ দাবি করেছেন, গাদি আইজেনকোটের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় আতঙ্কে আছেন নেতানিয়াহু। ক্ষমতা হারানো ও আইনি সুরক্ষা শেষ হওয়ার ভয়ে আইজেনকোটের কাছে নেতানিয়াহু নতি স্বীকার বা সমঝোতা করতে পারেন।
৫ দিন আগে

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সৌদি ও কাতার ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায়, তবে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানে প্রস্তুত। অন্যদিকে ইরানের নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই কাল্পনিক আলোচনার 'ভুয়া খবর' তৈরি বন্ধের আহ্বান জানান।
৬ দিন আগে

হরমুজ প্রণালী খুলে দেয়ার বিনিময়ে ৮ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করার খবর অস্বীকার করেছে তেহরান। ইরান জানিয়েছে, তারা কেবল পূর্বঘোষিত সাতটি শর্তের কাঠামোর মাধ্যমেই যেকোনো আলোচনায় অংশ নেবে।
৬ দিন আগে

যুক্তরাজ্যের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক ইসরাইলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব এবং আঞ্চলিক অস্থিরতার আশঙ্কায় গত ২০ বছরে এই হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
৬ দিন আগে

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযানের সম্ভাবনা অত্যন্ত কম বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি সম্পাদনে তেহরানের ব্যাকুলতা, তাদের ধ্বংসপ্রাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা এবং তীব্র অর্থনৈতিক সংকটের কারণেই যুক্তরাষ্ট্র এই অবস্থান নিয়েছে।
৭ দিন আগে

ইরানের অস্ত্র ও নিষিদ্ধ সামগ্রী সরবরাহের সক্ষমতা সীমিত করতে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
৮ দিন আগে

ইসরাইলের নির্বাচনে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশিত ইরানের বিরুদ্ধে একটি গোপন সামরিক অভিযান আইডিএফ প্রধানের আপত্তির মুখে পড়ে এবং মার্কিন হস্তক্ষেপে তা ভণ্ডুল হয়ে যায়।
৮ দিন আগে

পারস্য উপসাগরীয় উপকূলে রহস্যজনক বিস্ফোরণের মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ও পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে কাতারের মধ্যস্থতায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পর্দার অন্তরালে তৎপরতা চালাচ্ছেন।
৮ দিন আগে

ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাডি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট হারজোগ। সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর বাইরে থেকে পাওয়া সমর্থনের ওপর ভর করে তিনি সরকার গঠনের চেষ্টা করছেন।
৮ দিন আগে

তেহরানে এক সংবাদ সম্মেলনে ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আরোপিত সীমা সম্পর্কে জানতে চাইলে বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, ‘আমাদের জন্য ওই বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।’ তবে ইরানের কাছে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। শুধু জানান, বক্তব্য দিয়ে নয়, বরং বাস্তবে সক্ষমতা প্রদর্শনের মাধ্যমেই ইরান তার সামর্থ্যের প্রমাণ দেবে।
৯ দিন আগে


