
তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে পৌঁছেছে।
গ্রিনিচ মান সময় রাত ১টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১০ সেন্ট বা ০ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৫ সেন্ট বা ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩ ডলারে পৌঁছেছে।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দর ২ শতাংশ বেড়েছিল।
ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক এলাকায় হামলা চালানোর দাবি করার পর এবং হরমুজ প্রণালীতে দু’টি জাহাজ মাইন বা বিস্ফোরকের কবলে পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তেলের দাম বেড়েছে।
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









