লোড হচ্ছে...
বাংলাদেশের অর্থনীতিতে আপাত স্বস্তির আড়ালে নতুন করে চাপ তৈরি হচ্ছে বৈদেশিক ও আর্থিক- দুই খাতেই। প্রবাসী আয়ের প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত অর্থবছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হলেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সেই স্বস্তি ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
৯ ঘণ্টা ১২ মিনিট আগে

জুলাই-অক্টোবর সময়ে দেশের মোট পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে ১৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এ আয় ছিল এর চেয়ে প্রায় ৬ শতাংশ কম। রফতানি আয়ের বড় অংশ এসেছে তৈরী পোশাক খাত থেকে। এ সময়ে নিটওয়্যার রফতানি ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক রফতানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
১৪ দিন আগে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। রিজার্ভ পরিস্থিতির উন্নতি এনওপি সীমা বাড়ানোর সিদ্ধান্তে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এনওপি সীমা বাড়ানোর সুবিধার পাশাপাশি কিছু ঝুঁঁকিও রয়েছে। ব্যাংকগুলো ভবিষ্যতে ডলারের দাম বাড়বে- এমন প্রত্যাশায় বৈদেশিক মুদ্রা ধরে রাখতে পারে। একাধিক ব্যাংক একই কৌশল অনুসরণ করলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ কমে গিয়ে অন্য ব্যাংকগুলোর জন্য সঙ্কট আরো বাড়তে পারে।
২০ দিন আগে

চতুর্থ দফার গণনা শেষে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চার দফায় মোট দুই কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা পাওয়া যায়। আর আজ শনিবার পাওয়া গেল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। সব মিলিয়ে পাঁচ দফায় পাওয়া গেছে তিন কোটি ১৭ লাখ টাকা।
২২ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
২৯ দিন আগে

এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক পাঁচ শ্রেণির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের লাইসেন্স ও কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিদ্যমান নির্দেশনা একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে।
২৯ দিন আগে

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান ও নবায়নসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান এবং নির্দেশনা একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত...
২৯ দিন আগে

আইএমএফের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। তবে নতুন ঋণের পরিমাণ, শর্ত বা আলোচনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
১২ অক্টোবর, ২০২৬

সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রেজারি খোলা হয়। সেখান থেকে নয়টি মাঝারি আকারের কনটেইনার ও ছয়টি সিলগালাকৃত খাম সম্মেলন কক্ষে নিয়ে আসা হয়। স্বর্ণ ও রূপা ক্যারেট এবং ধরন অনুযায়ী পৃথক করা হচ্ছে। পৃথক করার পর এগুলো পরিমাপ করা হবে।
১২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
৭ অক্টোবর, ২০২৬

বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তির বড় উৎস হয়ে উঠেছে প্রবাসী আয়। নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জুলাই ১ থেকে সেপ্টেম্বর ২৮ পর্যন্ত বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৮৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৯৯ কোটি ২০ লাখ ডলার বা ১৩.৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যের ভিত্তিতে এ হিসাব পাওয়া গেছে।
১ অক্টোবর, ২০২৬

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংকিং ব্যবস্থায় অর্থের ঘাটতি নেই। বরং তারল্য পরিস্থিতি আগের তুলনায় স্বস্তিদায়ক। নীতিসুদও কমানো হয়েছে। সরকারি সিকিউরিটিজের সুদহার কমেছে। আমানত বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৩৭ বিলিয়ন ডলারের ওপরে। কিন্তু এই অর্থের বড় অংশ অর্থনীতির উৎপাদনশীল খাতে প্রবাহিত হচ্ছে না। বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি আটকে আছে ৫ শতাংশের নিচে। বিপরীতে সরকারের ব্যাংকঋণ দ্রুত বাড়ছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

চলতি বছরের ২২ সেপ্টেম্বর ১ ভারতীয় রুপির মূল্য দাঁড়ায় প্রায় ১.২৮ টাকা। এক বছর আগে এর মূল্য ছিল প্রায় ১.৩৮ টাকা। অর্থাৎ ১ ভারতীয় রুপি কিনতে এখন এক বছর আগের তুলনায় ৯.৭২ পয়সা কম টাকা প্রয়োজন হচ্ছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

টানা সাড়ে পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের মুদ্রা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং...
২১ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
২০ সেপ্টেম্বর, ২০২৬


