লোড হচ্ছে...
সরকারি সেবা প্রদান ও সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকারি ব্যবস্থাপনা ও দক্ষতা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হয় এবং ফাইল আটকে থাকার সংস্কৃতি বন্ধ হয়।
৬ ফেব্রুয়ারি, ২০২৬
ছাত্র নেতৃত্বাধীন সেই আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হওয়ার তিন দিন পর, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার কাঁধে ভার ছিল ১,৪০০-এর বেশি মানুষের প্রাণহানির পর এক রক্তাক্ত ও ক্ষতবিক্ষত রাষ্ট্রকে স্থিতিশীল করার। বর্তমানে ৮৫ বছর বয়সী ইউনূস তার লক্ষ্যকে সীমিত কিন্তু উচ্চাভিলাষী হিসেবে নির্ধারণ করেছিলেন। তার লক্ষ্য ছিল—একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার মাধ্যমে পুনরায় স্বৈরতন্ত্রের পথ বন্ধ করতে প্রয়োজনীয় সংস্কারের ওপর ঐকমত্য তৈরি করা।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র শবে বরাতকে মহান আল্লাহর রহমত, মাগফেরাত ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি মানবকল্যাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
৩ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনকালীন দায়িত্ব পালনে সাংবাদিকদের জন্য ইস্যু করা কার্ড ও গাড়ির স্টিকার–সংক্রান্ত জটিলতা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সমাধানের আলটিমেটাম দিয়েছে সাংবাদিক নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
২৯ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ আট বছরের বিরতির পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বেইজিং সফরে গেলেন স্যার কিয়ার স্টারমার। গত বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা ভুলে একটি "আরও পরিপক্ক এবং বাস্তবসম্মত" (more sophisticated) সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে গত কয়েক বছরে লন্ডন ও বেইজিংয়ের সম্পর্কে যে ফাটল ধরেছিল, তা মেরামত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।
২৯ জানুয়ারি, ২০২৬
জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের রাজনীতিতে যেমন জুলাই আন্দোলন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি তথ্যপ্রযুক্তি খাতও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।
২৮ জানুয়ারি, ২০২৬
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
২৮ জানুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও...
২৬ জানুয়ারি, ২০২৬
ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই রোববার (২৫ জানুয়ারি) স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, দেশজুড়ে চলা বিক্ষোভে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, সশস্ত্র বাহিনীর ওপর হামলা করেছে এবং ধ্বংসাত্মক কাজের নেপথ্যে উসকানি দিয়েছে, তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।
২৬ জানুয়ারি, ২০২৬
গত ২৩ জানুয়ারি নয়াদিল্লির ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার লক্ষ্যে সহিংসতায় উসকানিমূলক বক্তব্য দেন বলে বিবৃতিতে অভিযোগ করেছে ঢাকা।
২৫ জানুয়ারি, ২০২৬
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সবাইকে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায়ই আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি।
২৪ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
২২ জানুয়ারি, ২০২৬
গণভবনে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে গোটা পৃথিবীর জন্য এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর নির্মাণ সম্ভব হয়েছে, যা ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে বিরল উদাহরণ।
২১ জানুয়ারি, ২০২৬
বিশ্বজুড়ে বেশ কয়েকটি যুদ্ধ থামানোর তালিকা তুলে ধরে শান্তিতে নোবেল পুরস্কার দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত তা পাননি। সেই ক্ষোভ মার্কিন প্রেসিডেন্টকে কুড়েকুড়ে...
১৯ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার...
১৯ জানুয়ারি, ২০২৬
আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
১৮ জানুয়ারি, ২০২৬
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান ও আন্দোলনের পর, ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কের দীর্ঘদিনের বরফ গলতে শুরু করেছে। সরাসরি বাণিজ্য ও ফ্লাইট চালুর উদ্যোগের পর এবার পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ‘বাস্তববাদী’ পদক্ষেপ নিলেও ভূ-রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে অত্যন্ত সতর্ক ও ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ।
১৭ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ ৩৪ বছর পর দেশে আবারও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে এই গণভোট আয়োজন করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার এ গণভোটের উদ্যোগ নিয়েছে এবং এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৭ জানুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎ শেষে তিনি গুলশানের উদ্দেশে যমুনা ত্যাগ করেন।
১৬ জানুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগার দলের আসন সমঝোতা নিয়ে জটিলতায় ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। নিজের ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় এ ঘোষণা দেন তিনি। তবে নির্বাচনে না লড়লেও, জোটের সমর্থনে ভোট চাইবেন বলে জানিয়ছেন জাগপা মুখপাত্র।
১৫ জানুয়ারি, ২০২৬

