ড. ইউনূস, হেনস্তা, যুক্তরাষ্ট্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিবিসি

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

Advertisement

আজ মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানিয়েছেন।

হুমায়ুন কবির বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছি।’

অধ্যাপক ইউনূসের ওপর এই হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের কাপুরুষোচিত হামলা শুধু টেরোরিস্টরাই করতে পারে।’

সাবেক প্রধান উপদেষ্টাকে এমন হেনস্তা সরকার ‘হালকাভাবে নেয়নি’ এবং এটি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সূত্র : বিবিসি