মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সংগৃহীত

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে।

Advertisement

রোববার সন্ধ্যার পর এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইশরাকের পদত্যাগের বিষয়ে সরকারের দায়িত্বশীল কারো বক্তব্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে  প্রতিমন্ত্রী ইশরাক নিজেও গণমাধ্যমে দাবি করেছেন, এটা গুজব।  তিনি ফেসবুকে পোস্টে দাবি করেন, বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সাথে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।