লোড হচ্ছে...
সিলেটের সাথে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সিলেট তার অত্যন্ত প্রিয় একটি জায়গা। সুযোগ পেলেই তিনি সিলেটে আসেন। এ অঞ্চলের মানুষের উষ্ণ আতিথেয়তার কথা উল্লেখ করে তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় কালো জাদুর ভয় দেখিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সমন্বয় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের সুন্দরবনভিত্তিক গবেষণাসহ লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ নিয়ে প্রায়োগিক গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে।’
১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের কৃষিকাজে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় কৃষি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

২০২৪ সালের ১৪ এপ্রিল সকালে ভিকটিম শিশু বাড়ির পাশে তার দাদিকে ডাকতে যায়। এ সময় প্রতিবেশী আসামি রশিদ মিয়া কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলার বাকি চারটি ইউনিয়নের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। উক্ত ইউনিয়ন পরিষদগুলোতে দ্রুত নতুন প্রশাসক নিয়োগের জন্য সম্পর্কিত মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। অনুমতি পেলেই সেখানে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে অচলাবস্থা কাটানো হবে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সদর ও আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী এবং ভালাইপুর বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

যেহেতু তারা এখন দণ্ডপ্রাপ্ত, তাই তাদের লোকেশন যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে তাদের গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা যাচাই করা হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে উড়োজাহাজ স্বল্পতা রয়েছে। যেকোনো ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখেই সম্পন্ন করা হবে। তবে জরুরি ভিত্তিতে বিমানের বহরে উড়োজাহাজ যুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে। হাই লেভেল নেগোশিয়েশন কমিটির সুপারিশের আলোকে সরকার উড়োজাহাজ ক্রয় করবে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
১৫ সেপ্টেম্বর, ২০২৬

চীনা রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং দুই দেশের চলমান উন্নয়ন কাজ আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

ডাকযোগে ভোটদান সীমিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি দীর্ঘকাল ধরে দাবি করে আসছেন, এর মাধ্যমে অনাগরিকরা ভোট দিতে পারে এবং এখানে জালিয়াতির ঝুঁকি রয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে ব্যালন ডি অ’র পুরস্কারের আসর। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ইয়ামাল ও এমবাপ্পে। ব্যক্তিগত পরিসংখ্যানে এমবাপ্পে নজর কাড়লেও দলীয় সাফল্যের দিক থেকে নিজের অবস্থানকে এগিয়ে রাখছেন ইয়ামাল।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর দামকুড়া থানার হরিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সালিস বৈঠক চলাকালে স্থানীয় সাংবাদিক জিয়াউল কবিরকে (৪৮) মারধর, গলা চেপে হত্যাচেষ্টা এবং নগদ টাকা ছিনিয়ে নেয়ার...
১৪ সেপ্টেম্বর, ২০২৬

বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। উত্তর কোরিয়ার মতো দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করেন বাটলার। তাই পরের ম্যাচের আগে কৌশলে পরিবর্তন আনার কথাও জানিয়েছেন তিনি।
১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, শুধু ডিবির ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহার করলেই হবে না; ভিডিও তৈরির সাথে জড়িত এবং এর পেছনে থাকা প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিরতির আগে বাংলাদেশের জালে তারা সাত গোল দিয়েছে।
১৪ সেপ্টেম্বর, ২০২৬


