সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল। সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক ঘণ্টার ব্যবধানে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Advertisement

মঙ্গলবার দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা যাচাই করা হচ্ছে।