লোড হচ্ছে...
এত কিছুর পরও পুঁজিবাজারের এত বেশি পতনের কারণ দেখি না। এর কারণ হিসাবে তিনি মনে করেন, বাজারে এ মুহূর্তে বড় বিনিয়োগকারী নেই বললেই চলে। তাই ডিবিএর পক্ষ থেকে বড় বিনিয়োগকারীদের বাজার টানতে মূলধনী মুনাফার ওপর ২০৩০ সাল পর্যন্ত সম্পূর্ণ কর রেয়াত চাওয়া হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী দেশে ফিরলে এর একটা সুরাহা হতে পারে। এটি সুরাহা হলে বাজারে বড় বিনিয়োগকারীরা ফিরে আসতে পারেন।
১ দিন আগে

আগামী দিনে পুঁজিবাজারের পুনরুদ্ধার মূল্যায়নে অন্তত পাঁচটি বিষয় নজরে রাখা প্রয়োজন : মাসিক লেনদেনের ধারাবাহিক বৃদ্ধি, বাজারের তারল্য ও টিভিআরের উন্নতি, মানসম্পন্ন কোম্পানির নতুন তালিকাভুক্তি, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আয় ও লভ্যাংশের স্থিতিশীলতা এবং বাজার কারসাজির বিরুদ্ধে নিয়ন্ত্রক পদক্ষেপের কার্যকারিতা।
৬ দিন আগে

বাজারে বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও টানা দরপতনের শিকার হওয়ায় সাম্প্রতিক সময়ে সৃষ্টি আস্থাহীনতা থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। ফলে ইতোমধ্যে বাজারকে গতিশীল করতে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে নেয়া উদ্যোগ খুব একটা সাড়া পাচ্ছে না। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার কর্তৃপক্ষের নেয়া এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনার কথা থাকলেও তা তাৎক্ষণিক বাজার পরিস্থিতি পাল্টে দেয়ার মতো আস্থাশীল করতে পারছে না বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীদের একটি বড় অংশই এ মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছেন।
৮ দিন আগে


