লোড হচ্ছে...
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২১ এপ্রিল, ২০২৬
দেশের পুঁজিবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে বাজারে স্বাভাবিক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত।
৪ এপ্রিল, ২০২৬
প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বখ্যাত নাসডাকের ম্যাচিং ইঞ্জিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। নাসডাকের প্রস্তাব অনুযায়ী, ডিএসইর লেনদেন সম্পাদনের এই গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিস্থাপনে ২৯৬ কোটি টাকা ব্যয় হবে। রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও অধিকাংশ পরিচালক তুলনামূলক কম খরচের ম্যাচিং ইঞ্জিন—পাকিস্তানের ইনফোটেক কোম্পানির তৈরি প্রযুক্তি—নেওয়ার পক্ষে ছিলেন। ইনফোটেকের প্রযুক্তি নিলে প্রায় ১৪০ থেকে ১৫০ কোটি টাকা কম ব্যয় হতো। ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমন এই তথ্য নিশ্চিত করেছেন।
১৬ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে ঘিরে সৃষ্ট বৈশ্বিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ মার্চ) লেনদেন শুরুর পরপরই বিক্রির চাপে বড় দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সব সূচকেই উল্লেখযোগ্য পতন দেখা গেছে। কমেছে লেনদেনের পরিমাণও।
১ মার্চ, ২০২৬

