ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত
ads

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ খাতে দরপতন হলেও প্রধান সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে ডিএসইতে এক হাজার ৭৬ কোটি চার লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই’র দিনশেষের বাজার পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৫৮৮ দশমিক ০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ বেড়ে দুই হাজার ১১৩ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক শূন্য দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে এক হাজার ৭৫ দশমিক ৭৮ পয়েন্টে নেমেছে।

দিনটিতে ডিএসইতে মোট ৩৪ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৮৬টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ দিন মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৭৬ কোটি চার লাখ ৪৬ হাজার টাকা। লেনদেন হয়েছে দুই লাখ ৬০ হাজার ৫৮৯টি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর।

আরো পড়ুন : বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ক্যাটাগরিভিত্তিক হিসাবে, ‘এ’ ক্যাটাগরির ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দর বেড়েছে, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। ‘বি’ ক্যাটাগরির ৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দর বেড়েছে, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। ‘জেড’ ক্যাটাগরির ১২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দর বেড়েছে, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এছাড়া ৩১টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে নয়টির দর বেড়েছে, ১০টির কমেছে এবং ১২টির অপরিবর্তিত রয়েছে। একটি করপোরেট বন্ডের দর বেড়েছে।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৫ হাজার ১৯০ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৩৭০ টাকা। এর মধ্যে ইক্যুইটি বা শেয়ারের বাজার মূলধন তিন লাখ ৪২ হাজার ৭৬৫ কোটি ৮০ লাখ ৪৫ হাজার ৭৪৬ টাকা, মিউচ্যুয়াল ফান্ডের দুই হাজার ৮৬৫ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ৩৭২ টাকা এবং ঋণপত্রের বাজার মূলধন তিন লাখ ২৯ হাজার ৫৫৮ কোটি ৮১ লাখ ২৯ হাজার ২৫১ টাকা। বাসস