ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৭ নভেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। একইসাথে বেড়েছে ডিএস-৩০ ও ডিএসইএস সূচক।

Advertisement

ডিএসইর আজকের বাজার পরিসংখ্যান অনুযায়ী, মোট ৩৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ২৮ কোটি ৯০ লাখ ৩২ হাজার ৬৪২টি ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩৯ কোটি ৭ লাখ ১৭ হাজার ৪০৮ টাকা।

আজ ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস-৩০ আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৩ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে।

বাজারের দর পরিস্থিতিতে দেখা যায়, আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে আজ শীর্ষ ১০টি কোম্পানি হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শাহজিবাজার পাওয়ার, রানার অটোমোবাইলস, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো।

দর বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি হলো- ওয়াটা কেমিক্যালস, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, নাভানা সিএনজি, অগ্রণী ইন্স্যুরেন্স, সুরিদ ইন্ডাস্ট্রিজ, বিএসসি, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এসকে ট্রিমস।

অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০টি কোম্পানি হলো-পিপলস লিজিং, মেট্রো স্পিনিং, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, নুরানী ডাইং, হামিদ ফেব্রিক্স, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

আজ দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৮৭১ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৭৭১ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান সূচকের পাশাপাশি সবকটি সূচকের উত্থান এবং দরবৃদ্ধির তুলনায় দরপতন হওয়া কোম্পানির সংখ্যা কম থাকায় আজ পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে শরিয়াহ সূচকের তুলনামূলক বেশি উত্থান এ খাতের শেয়ারে বিনিয়োগকারীদের ইতিবাচক অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

সূত্র : বাসস