লোড হচ্ছে...
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যানজট চার কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবোঝাই ট্রাক সড়কের ওপর উল্টে গেলে এই পরিস্থিতি তৈরি হয়।
২২ এপ্রিল, ২০২৬
কৃষি খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে সমান গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের কৃষক ও নারী সমাজকে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এসব কর্মসূচি সারা দেশে বাস্তবায়ন করা হবে।
১৪ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শহীদ মারুফ স্টেডিয়াম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
১৪ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেংগর এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি ২৭ মার্চ এক শোক বিবৃতি প্রদান করেন। মিয়া গোলাম পরওয়ার তাঁর বিবৃতিতে বলেন, "২৭ মার্চ রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে।"
২৮ মার্চ, ২০২৬
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
২৭ মার্চ, ২০২৬
দেশে তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
২৩ মার্চ, ২০২৬
পবিত্র ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নামলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনো দেখা যায়নি চিরচেনা যানজট। যানবাহনের চাপ বেড়েছে, তবে স্বাভাবিক গতিতেই চলাচল করছে সব ধরনের পরিবহন।
১৮ মার্চ, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের জন্য নির্ধারিত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে শনাক্ত করেন। পরে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা তাঁকে হাসপাতালের পরিচালকসহ একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
২৭ জানুয়ারি, ২০২৬

