লোড হচ্ছে...
চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা: শাহাদাত হোসেনের সাথে এক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন। এ সময় তারা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা ও বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
২ দিন আগে

চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে একটি পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাইলট প্রকল্প উপলক্ষে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সিএমপি।
৫ দিন আগে

চট্টগ্রামে জুলাই গণহত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ফজলে করিম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার কারণে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার দুই সাক্ষী মো: ইফতেখারুল ইসলাম ও সম্রাট রুবায়েত।
৫ দিন আগে

নিরাপত্তা ও সীমান্তবিষয়ক গবেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত জটিল। দুর্গম পাহাড় ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে সীমান্তের ওপার থেকে অস্ত্র প্রবেশের গোপন তৎপরতা থাকতে পারে। এসব মোকাবেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর সমন্বিত ও লক্ষ্যভিত্তিক অভিযান প্রয়োজন।
১১ দিন আগে

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য স্থানে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১২ দিন আগে

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পার্বত্য অঞ্চল সারাদেশের এক দশমাংশ হলেও পার্বত্য জেলাগুলোতে সারাদেশের তুলনায় ৮০ শতাংশ এনজিও প্রজেক্ট চলমান রয়েছে। তারপরও পার্বত্য অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন নেই। অভিযোগ রয়েছে যে কিছু এনজিও তাদের প্রজেক্টের মাধ্যমে পরোক্ষভাবে আঞ্চলিক দলগুলোর এজেন্ডা বাস্তবায়ন করে।
১২ দিন আগে

ঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে চট্টগ্রামের আকমল আলী ঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।
২১ দিন আগে


