লোড হচ্ছে...
ব্যাংক খাতের বর্তমান সঙ্কট মোকাবেলায় সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত ইচ্ছাকৃত খেলাপি ঋণ এবং অর্থপাচারের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ব্যাংক খাতে বিশাল ক্ষত সৃষ্টি হয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, তাই রাষ্ট্রকেই এ সমস্যা সমাধানে দৃঢ়ভাবে এগিয়ে আসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যাংকের অর্থ আত্মসাৎ বা পাচারের ক্ষতি যেন সাধারণ আমানতকারী ও করদাতাদের ঘাড়ে চাপিয়ে দেয়া না হয়, বহন করতে না হয়। দুর্বল ব্যাংককে প্রয়োজনীয় সহায়তা দেয়ার পাশাপাশি যারা অনিয়মের মাধ্যমে ব্যাংকের অর্থ ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের স¤পদ থেকে ক্ষতি পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে। সরকারকে একই সাথে ব্যাংক পরিচালনা, ঋণ অনুমোদন, সংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেয়া এবং বড় ঋণের ওপর কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। কারণ শুধু অতীতের অর্থ উদ্ধার করলেই হবে না; ভবিষ্যতে যাতে একই ধরনের ঘটনা আবার না ঘটে, তার জন্য ব্যাংকিং সুশাসন ও নিয়ন্ত্রণব্যবস্থাও শক্তিশালী করতে হবে।
১৭ দিন আগে

সচ্ছলতার স্বপ্ন এবং দেশের ভেতরে সম্মানজনক আয়ের সুযোগের চরম অভাব। সর্বস্ব বিক্রি করে বা ঋণের জালে জড়িয়ে যেকোনো উপায়ে ভাগ্য বদলের এই যে মরিয়া চেষ্টা করেন তারা। আর সেটিকেই কাজে লাগিয়ে সুকৌশলে তাদেরকে শিকার বানিয়েছে আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটগুলো। পরাশক্তিদের নিজেদের স্বার্থের লড়াইয়ে আমাদের দেশের সাধারণ নাগরিকরা সস্তা জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে, এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না।
১৭ দিন আগে

প্রাতিষ্ঠানিক সংস্কার, করকাঠামোর পর্যালোচনা এবং দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা ছাড়া শুধু মূল্যবৃদ্ধির পথে হাঁটলে উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস, কৃষকের প্রকৃত আয় কমে যাওয়া এবং বিনিয়োগ দুর্বল হওয়ার ঝুঁকি বাড়বে। জ্বালানি মূল্যবৃদ্ধি মোকাবেলায় কৃষক ও ভোক্তার সুরক্ষা, উৎপাদন ব্যয় কমানো, সেচব্যবস্থার আধুনিকায়ন, জ্বালানি ব্যবহারে দক্ষতা, লক্ষ্যভিত্তিক সহায়তা এবং কৃষকের ন্যায্য বাজার সংযোগকে একই নীতির অংশ করতে হবে।
১৮ দিন আগে

ডিগ্রি (পাস) কোর্স তিন বছরের পরিবর্তে দুই বছর মেয়াদে চালু করে শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা ও আন্তর্জাতিক ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে তাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা সম্ভব। এর মাধ্যমে ডিগ্রি (পাস) কোর্স অর্জনকারীরা অল্প সময়ে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থান অর্জন করতে সক্ষম হবে। এতে ডিগ্রি (পাস) কোর্স অর্থবহ হয়ে উঠবে, শিক্ষার্থীর সংখ্যাও ক্রমেই বাড়বে এবং এনটিআরসিএর মাধ্যমে অনেক শিক্ষকও নিয়োগপ্রাপ্ত হবেন।
২৫ দিন আগে


