চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হকের মনোনয়ন বৈধ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন নির্বাচন কমিশন। গতকাল পূর্ণাঙ্গ আপিল শুনানি শেষে ডা: ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এর আগে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কর্তৃক তার মনোনয়নপত্র বাতিল করেন। বাতিল আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে গত ১২ জানুয়ারি নামঞ্জুর করে নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশনে ওই বাতিল আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেন সংক্ষুব্ধ ডা: ফজলুল হক। গতকাল রোববার দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশন ডা: এ কে এম ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।