বিসিএলে এবার চট্টগ্রামের দ্ই দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

২৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ( বিসিএল)। এবার ১০ দলের লিগ। এই লিগে আবার চট্টগ্রামের দুই দল। এক সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রামের দুই ক্লাব আবাহনী ও মোহামেডান ছিল। পরে দুই দলই নেমে যায়। এরপর চট্টগ্রাম মোহামেডান বিসিএলে ফিরে এলেও টিকতে পারেনি। আর চট্টগ্রাম আবাহনী অবনমনের পর আবার লাইসেন্সের আবেদন করে প্রমোশন পায় বিপিএলে। গত লিগে তাদের রেলিগেশন হয়ে যাওয়া। এবার বিসিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তারা ক্লাব লাইসেন্সিং করেছে। অনুমতিও পেয়েছে খেলার। সাথে নতুন দল চট্টগ্রাম সিটি এফসি। ফলে লম্বা সময় পর আবার দেশের পেশাদার ফুটবলে চট্টগ্রামের দুই ক্লাব। অপর দলগুলো হলো- লিটিল ফ্রেন্ডস, ঢাকা ওয়ান্ডারার্স, বিআরটিসি, খেলাঘর, ঢাকা রেঞ্জার্স, ওয়ারী ক্লাব , শুকতারা যুব সংঘ, সিটি ক্লাব। সিটি ক্লাব দলে আছেন উঠতি ফুটবলার ফাহিম মোর্শেদ। বয়সভিত্তিক জাতীয় দলের অপু রহমানও খেলবেন এই দলে। লিগ শেষে দুই দল প্রিমিয়ারে উঠবে। নেমে যাবে পয়েন্ট তালিকার শেষে থাকা দুই দল।