বিএনপি নেতার বিরুদ্ধে কলেজের পুকুর ও জমি দখলের অভিযোগ

Printed Edition
ইটনা সরকারি কলেজের পুকুর ও জমি দখলে স্থাপনা নির্মাণ করা হচ্ছে  : নয়া দিগন্ত
ইটনা সরকারি কলেজের পুকুর ও জমি দখলে স্থাপনা নির্মাণ করা হচ্ছে : নয়া দিগন্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ইটনা সংবাদদাতা

বিএনপির এক নেতার বিরুদ্ধে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ইটনা সরকারি কলেজের পুকুর ও জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন ও তার ভাতিজারা মিলে ঈদের ছুটিতে কলেজ বন্ধের সুযোগে ওই জায়গায় সাইনবোর্ড স্থাপন, পুকুরে বেষ্টনী নির্মাণ করেন তারা।

জানা নযায়, ‘পৈতৃক সম্পত্তি’ দাবি করে গত বুধবার থেকে জমিতে পিলার স্থাপন করা হচ্ছে। ১৯৯৮ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। স্থানীয় শিানুরাগীরা এসব জায়গা ওয়াকফ করে কলেজের নামে দান করেন। ২০১৬ সালে এই কলেজ সরকারীকরণ হয়। দখলকৃত কলেজের পুকুরটি এলাকার শাহীন মিয়া নামে এক ব্যক্তি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। দখলের সময় তাকে পুকুর থেকে সরিয়ে দেয়া হয়। এলাকাবাসী বলছে, ভাতিজার নামে সাইনবোর্ড হলেও এ দখলে নেতৃত্ব দেন তার চাচা বিএনপি নেতা কামাল হোসেন। দখলকৃত জমির পরিমাণ ৪১ শতাংশের বেশি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্য কামরুজ্জামান বলেন, জায়গাটি কলেজের নামে রেজিস্ট্রিকৃত ও নামজারিও করা আছে। কলেজ প্রতিষ্ঠার শুরু থেকে ২৮ বছর ধরে জমি কলেজের দখলে থাকলেও এখন পুকুরের বেশির ভাগ অংশ নিজেদের দাবি করছেন। স্থানীয়রা বলছেন, প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলছে না। এ বিষয়ে এস এম কামাল হোসেন বলেন, যে জায়গা নিয়ে কথা উঠেছে, সেটি আমার জায়গা না, আমার বড় ভাইয়ের জায়গা। তার ছেলেরা মামলা-মোকদ্দমা করে রায় পেয়েছে। তবে দখলের বিষয়টি সম্পর্কে আমি জানি না। এই জায়গায় আমি যাইনি। মাহমুদুল হাসানের সাথে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।