আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান : নয়া দিগন্ত।
ads

বাসস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি আরও জানান, এছাড়া এ সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটানো হয়েছে। গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য উপদেষ্টা জানান, গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন এলাকায়  ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মামলা হয়েছে ৬২টি, জিডি হয়েছে ২৭টি এবং ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান আরো জানান, এ সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল সংক্রান্ত ঘটনা ঘটেছে মোট ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও ৫টি জিডি হয়েছে। ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু দলটির রাজনৈতিক কর্মকাে র ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, তাই এসব কর্মকা  ও ঝটিকা মিছিল বেআইনি। সে কারণেই মামলা ও গ্রেফতার চলছে।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলা-অগ্নিসংযোগের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, পুলিশের স্থাপনায় হামলা হয়েছে ৪টি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ৪টি। সর্বমোট ঘটনা ৯টি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলা হয়েছে ১টি এবং গ্রেফতার হয়েছে ৪ জন।
সারাদেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ প্রসঙ্গে পুলিশের তথ্যের বরাত দিয়ে উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকে মোট ৩৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ২৫টি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৩টি। এসব ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও মামলা হয়েছে ৮টি, জিডি হয়েছে ১৯টি এবং ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭২টি ঘটনার কথা জানা গেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় হামলার দাবি করেছেন। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২টি, মামলা হয়েছে ২টি এবং গ্রেফতার হয়েছেন ১১ জন।
উপদেষ্টা আরও জানান, বিএনপির কর্মসূচির ওপর হামলায় এখন পর্যন্ত ৪ জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি একটি হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে। যুদ্ধের মধ্যেও হাসপাতালে পরিকল্পিত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। তিনি আওয়ামী লীগের এ ধরনের তা বের তীব্র নিন্দা জানান।
গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী চুক্তি আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি ভাগ করা হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠন করে প্রথম বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে। ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী ভারতের জলশক্তি মন্ত্রীকে চিঠি দিয়েছেন।
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে আসবেন কি আসবেন না-এ নিয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। আলোচনা আছে ভারতের সঙ্গে।
তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দ প্রাপ্ত আসামি। তার মৃত্যুদ  কার্যকর করার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা যেহেতু নিজেই দেশে আসতে চাইছে এবং বাংলাদেশও তার প্রত্যর্পণ চাইছে, তাই এখানে আর কোনো আইনি জটিলতার প্রশ্ন থাকার কথা নয়।
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।