রাশিয়ায় ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলায় নিহত ২, তেল শোধনাগারে আগুন
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর স্থানটি থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠছে : ইন্টারনেট

রয়টার্স ও  দ্য গার্ডিয়ান
রাশিয়ার মস্কো ও আশেপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় দুইজন প্রাণ হারিয়েছেন। আক্রমণ চলাকালে মস্কোর একটি তেল শোধনাগারে আঘাত হানে ড্রোন। গতকাল রোববার রুশ কর্মকর্তাদের দেয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাশিয়ার তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে এই আক্রমণ পরিচালিত হলো। ২০২২ সালে ইউক্রেন অভিযান শুরুর পর রাশিয়ায় অনুষ্ঠিত এটিই প্রথম সংসদীয় নির্বাচন। এতে অংশ নিচ্ছে প্রেসিডেন্ট পুতিন ও ক্রেমলিনের সামরিক পদক্ষেপকে সমর্থনকারী দলগুলো। এই নির্বাচনকে চলমান যুদ্ধের প্রতি রুশ জনগণের সমর্থনের একটি সূচক হিসেবে দেখা হচ্ছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত শনিবার থেকে ১৬০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, যার মধ্যে প্রায় ৪৫০টি মস্ক অভিমুখে আসছিল। তবে বেশ কয়েকটি ড্রোন মস্কো তেল শোধনাগার এলাকায় পৌঁছাতে সক্ষম হয় এবং একটি ড্রোন একটি আবাসিক ভবনে আঘাত হানে। মস্কো শহরের ভেতরে অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের সাংবাদিকরা মস্কোতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনেন এবং তেল শোধনাগার এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন। তবে শোধনাগারটির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেন, ড্রোন আক্রমণে শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কর্তৃত্বকে সংহত করার এই নির্বাচন বানচাল করতেই আক্রমণটি চালানো হয়, তবে শত্রু তার লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, দু’টি পৃথক স্থানে এক ৪৪ বছর বয়সী নারী ও এক প্রবীণ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, একটি ড্রোন ২১ তলা একটি ভবনে আছড়ে পড়লে সেখানে আগুন ধরে যায়, যার ফলে ৪০০ বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। সাম্প্রতিক সময়ে রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেনের বিভিন্ন তেল পাম্পে হামলা জোরদার করা হয়েছে। গত কয়েক মাসে রাশিয়া প্রায় ৩০০টি তেলের পাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার অধিকাংশই ইউক্রেনের শহরাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত। দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিকল করতেই এসব স্থাপনায় আক্রমণ চালানো হচ্ছে বলে ইউক্রেন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। 
ইউক্রেনে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, তিন শিশুসহ নিহত ৪
ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাতভর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিন শিশুসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও তার দুই-তিন বছর বয়সী সন্তান রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, একটি আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানলে মা ও তার দুই শিশুসন্তান প্রাণ হারান। কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, পৃথক ড্রোন আক্রমণে গুরুতর আহত এক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। তিনি আরো উল্লেখ করেন, কিয়েভ এলাকায় একদিনের বেশি সময় ধরে রুশ হামলা অব্যাহত ছিল। এর ফলে পাঁচটি জেলার অন্তত ৩১টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমের ফাস্তিভ জেলায়, যেখানে ২৪টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বসতবাড়ি, শিল্প ও ইউটিলিটি অবকাঠামো, একটি কৃষি খামার এবং একাধিক যানবাহন রয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার আক্রমণের তীব্রতা বেড়েছে। গত কয়েক মাসে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে প্রায় ৩০০টি তেলের পাম্পে হামলা চালিয়েছে, যার অধিকাংশই শহরাঞ্চল ও তার আশপাশে অবস্থিত। ইউক্রেনের অভিযোগ, তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করার উদ্দেশ্যেই এই স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।